সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শেষ যুবাদের

খেলাধুলা ডেস্ক:

ভারতের কাছে এশিয়া কাপে হেরেছি বলে আমাদের প্রস্তুতি খারাপ হয়ে যায়নি’- বিশ্বকাপ শুরুর প্রাক্কালে কথাগুলো বলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচেই ফেরে স্বরূপে। কানাডার পর আরব আমিরাতকে হারিয়ে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে রাকিবদের পুরনো শত্রু ভারত। তবে এবারও ভারত যুব দলের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে ৩৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে জড়ো করে মাত্র ১১১ রান। মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৫ বল হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত।
শনিবার অ্যান্টিগায় শেষ কোয়ার্টার ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় বাজে। দলীয় ১৪ রানে উইকেট হারান মাহফিজুল ইসলাম, ইফতেখার আহমেদ ও প্রান্তিক নওরোজ নাবিল।

ক্রিজে থিতু হওয়ার চেষ্টায় আইচ মোল্লা আউট হন ৪৮ বলে ১৭ রান নিয়ে।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৬ রানেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আশিকুর জামানকে নিয়ে লড়াই চালিয়ে যান এসএম মেহরব। অষ্টম উইকেটে দুজনে গড়েন ৫২ রানের পার্টনারশিপ।
তবে তাদের জুটি ভাঙতেই কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। ৬টি চার হাঁকানো মেহরব ৪৮ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। এরপর থামতে হয় ২৯ বলে ১৬ রান করা আশিকুরকেও। শেষপর্যন্ত ৩৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের পক্ষে রবি কুমার তিনটি ও ভিকি ওস্তাল দুটি উইকেট শিকার করেন।

দুর্বল সংগ্রহের পর বোলিংয়ে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। তানজিম হাসান সাকিবের আঘাতে দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় ভারত। শূন্য হাতে ফেরেন হারনুর সিং। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন অংকৃশ রঘুবাঁশি ও শাইক রশিদ। দুজনে গড়েন ৭০ রানের পার্টনারশিপ। ৬৫ বলে ৪৪ রান করে রঘুবাঁশি ও ৫৯ বলে ২৬ রান করে রশিদ বিদায় নিলে ভারত আবার চাপে পড়ে যায়।
৯৭ রানের মধ্যে ভারতের ৫ ব্যাটার বিদায় নেন। তবে স্বল্প পুঁজি তাড়া করতে অসুবিধা হয়নি। অধিনায়ক যশ ধুল ২৬ বলে ২০ এবং কৌশল তাম্বের ১৮ বলে ১১ রানের অপরাজিত দুই ইনিংস দলকে জয়ের বন্দরে ভেড়ায় ৩০.৫ ওভারে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION