সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ফাইনালে সেনেগাল

খেলাধুলা ডেস্ক:

টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল নিশ্চিত করেছে সেনেগাল। সাদিও মানেরা ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছে বুরকিনা ফাসোর বিপক্ষে।ঘটনাবহুল ম্যাচটিতে সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ১৭ মিনিটের মধ্যে চার গোল। শক্তি-সামর্থ্যের বিচারে পিছিয়ে থাকলেও ৭০ মিনিট পর্যন্ত সেনেগালকে ঠেকিয়ে রেখেছিল বুরকিনা ফাসো।

প্রথমার্ধে অবশ্য তাদের মনোবল ভেঙে যায়। ম্যাচের ২৯তম মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সের ভেতর হেড করতে লাফ দেন সেনেগালের সেইতু কুইয়াতে। বাধা দিতে আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে আসা বুরকিনা গোলরক্ষক এর্ভে কফিও লাফ দেন সঙ্গে সঙ্গে। কিন্তু বাধা দিতে গিয়ে কুইয়াতে আঘাত করে বসেন তিনি। রেফারি বাঁশি বাজালেও পরে তা ভিএআরের সাহায্যে নিয়ে বাতিল করা হয়। তবে চোটের কারণে মাঠ ছাড়তে হয় কফিকে।

প্রথমার্ধের যোগ করা ৬ মিনিটে ফের পেনাল্টি পায় সেনেগাল। ডি-বক্সে হাতে বল লাগার অভিযোগ হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষের ডিফেন্ডার তাপসোবা। কিন্তু এবারও ভিএআরের সাহায্য নিয়ে এই সিদ্ধান্ত বাতিল করা হয়।

বিরতির পর ঠিকই গোলের দেখা পায় সেনেগাল। কালিদো কলিবালির পাসে ৭০তম মিনিটে জালের দেখা পান আবদো দিয়ালো। এর ৬ মিনিট পর মানের পাসে দলের ব্যবধান দ্বিগুণ করেন ইদ্রিসা গয়ে। ৮২তম মিনিটে একটি গোল শোধ দিয়ে বুরকিনাকে ম্যাচে ফেরানোর আভাস দেন বার্ট্রান্ড ত্রাওরে।

তবে তাদের সেই স্বপ্ন কেড়ে নেন মানে। বোনা সারের অ্যাসিস্টে দলের তৃতীয় গোলটি করে সেনেগালের দাপুটে জয় নিশ্চিত করেন লিভারপুল ফরোয়ার্ড। দেশের জার্সিতে মানের এটি ২৯তম গোল। সেই সঙ্গে সেনেগালের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি পাশে বসলেন হেনরি কামারার।

রবিবারের ফাইনালে সেনেগাল প্রতিপক্ষ হিসেবে পেতে পারে মিশর বা স্বাগতিক ক্যামরুনকে। তার আগের দিন বুরকিনা ফাসো খেলবে তৃতীয় হওয়ার লড়াইয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION