সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক:
কোপা দেলরের কোয়ার্টার ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমে সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে বিবর্ণ পারফরম্যান্সে দেখা পায়নি কোনো গোলের।

শেষমুহূর্তে এসে চমক দেখাল বিলবাও। আলেশ বেরেনগারের গোলে জয় নিশ্চিত করে সেমিফাইনালে কোয়ালিফাই করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দলটি।
বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ ব্যবধানে হারে লস ব্লাঙ্কোসরা। ম্যাচজুড়ে আধিপত্য দেখানো বিলবাওয়ের ১৫টি শটের বিপক্ষে রিয়াল মাদ্রিদ নিয়েছে মাত্র সাতটি শট।

ম্যাচের নবম মিনিটেই রিয়াল মাদ্রিদকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। রাউল গার্সিয়ার ভলি লাফিয়ে ফিরিয়ে দেন এই বেলজিয়ান গোলরক্ষক। প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই আর তেমন গোছাল আক্রমণ শানাতে পারেনি। লস ব্লাঙ্কোসদের রক্ষণভাগে বিলবাও ফরোয়ার্ডদের আনাগোনা থাকলেও নিখুত ফিনিশিং করতে না পারায় গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্বক ভাবে খেলতে থাকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। করিম বেঞ্জেমা না থাকায় আক্রমণভাগ কিছুটা ধুসর ছিল। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, আসেনসিওরা ছিলেননা নিজেদের চেনা রূপে। এদিকে গোলের খোঁজে থাকা স্বাগতিক বিলবাও বার বার মাদ্রিদের রক্ষণভাগের পরীক্ষা নেয়। কখনো কোর্তোয়া আবার কখনো মাদ্রিদের ডিফেন্ডাররা বিলবাওয়ের আক্রমণ নষ্ট করে দেয়।

তবে ৮৯মিনিটে আর বিলবাওকে আটকাতে পারেনি মাদ্রিদ। মিকেল ভেসগারের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসকে কাটিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন বিরতির পর বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড আলেশ। ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি কোর্তোয়া। এই গোলেই কোপা দেলরের শিরোপাজয়ের স্বপ্ন হাতছাড়া করতে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের।

একই দিনে অনুষ্ঠিত হওয়া আরেক কোয়ার্টার-ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল বেতিস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION