মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নিজেদের সরিয়ে নিলেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক:

ইংল্যান্ডের মাটিতে জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। একদিন আগেই চূড়ান্ত হয়েছে সূচি। তবে করোনাভাইরাস ভীতির কারণে এই সফর থেকে ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার স্বেচ্ছা নিজেদের সরিয়ে নিয়েছেন।

তিন ক্রিকেটার হলেন- শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো ও অলরাউন্ডার কিমো পল।

১৪ সদস্যের প্রাথমিক দল থেকে নিজেদের সরিয়ে নেন তারা।
ইংল্যান্ড সফর সামনে রেখে ২৫ সদস্যের দল নিয়ে অনুশীলন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যাদের ১১ জন রিজার্ভ খেলোয়াড়।

৮ জুলাই সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলতে নামাবে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পরের দুই ম্যাচ হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। ১৬ ও ২৪ জুলাই শুরু হবে ম্যাচ দুটি।

পূর্বের সূচিতে ওভাল, এজবাস্টন এবং লর্ডসে ৪ থেকে ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজ। তবে করোনার কারণে তা স্থগিত করা হয়েছিল।

৯ জুন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছাবে এবং ম্যানচেস্টারে তারা প্রাথমিক কোয়ারেন্টাইন পর্ব শেষে অনুশীলন করবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION