সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লিভারপুলের জোড়া গোল

খেলাধুলা ডেস্ক:

দিয়েগো জোতার জোড়া গোলে জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে লেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে অলরেডরা।সেই সঙ্গে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধানটাও কমিয়ে আনল লিভারপুল। সিটিজেনদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ইয়ুর্গেন ক্লপের দল।

দুই অর্ধে দুই গোল করেন জোতা। ৩৪তম মিনিটে নিজের প্রথম গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৮৭তম মিনিটে মাতিপের পাসে লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই মৌসুমে অলরেডদের হয়ে ১৭তম গোল করলেন জোতা।

এই ম্যাচ দিয়ে লিভারপুলের ম্যাচে ফিরেছেন মোহামেদ সালাহ। মিসরীয় ফরোয়ার্ড মাঠে নামেন বদলি হিসেবে। তবে আরেক ফরোয়ার্ড সাদিও মানেকে পায়নি লিভারপুল। আফ্রিকা নেশনস কাপ খেলতে ছুটিতে ছিলেন সালাহ-মানে। যেখানে সালাহর মিসরকে হারিয়ে শিরোপা জেতে মানের সেনেগাল।

এদিকে, চলতি মৌসুমটা খুব বাজে কাটছে লেস্টারের। ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ১২তম স্থানে তারা। অন্যদিকে দুইয়ে থাকা লিভারপুলের পয়েন্ট ৫১। শীর্ষে থাকা সিটির চেয়ে এক ম্যাচ কম খেলেছে ক্লপের দল।লিগের আরেক ম্যাচে ১০ জনের দল নিয়ে উলভসকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে গানাররা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION