বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

শহরে চেন্দামেজু ২দিন ব্যাপী শুভ প্রবজ্যাগ্রহণ দানোৎসব শুরু

এম.এ আজিজ রাসেল:
শহরের ২দিন ব্যাপী শুভ প্রবজ্যাগ্রহণ দানোৎসব শুরু হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ক্যাং পাড়াস্থ চেন্দামেজু বৌদ্ধ বিহার থেকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে পবিত্র এই অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় চেন্দামেজু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন স্বতঃস্ফূর্ত অংশ নেয়। রাত ৮টায় ধর্মীয় গুরুরা প্রদান করেন ধর্মীয় দেশনা। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ধর্মীয় শোভাযাত্রা বের করা হবে। পরে পবিত্র শ্রাবণ অনুষ্ঠান ও দানোৎসব অনুষ্ঠিত হবে। দুপুরে ঐতিহ্যবাহী বাঁশ উঠা প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে।

শুভ প্রবজ্যাগ্রহণ দানোৎসবের অন্যতম উদ্যোক্তা সাথোং য়ে বলেন, পবিত্র শুভ প্রবজ্যাগ্রহণ করবেন ক্যাংপাড়ার ছেন থেন ও হ্লা সানের পুত্র উমিউ নাইন, মং চা ছিন ও উ খিন ঞের পুত্র বুবু, আ চেন ও ওয়েন মের পুত্র জওয়ান থেন, ক্য থেন চিন ও ছেন ছেনের পুত্র ভাসে, আবুরী এবং ক্য ছিন হ্লা ও ছেন য়েইনের পুত্র চোনাই। শুভ প্রবজ্যাগ্রহণ দানোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি পরিবারের পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION