সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এবার বিশ্ব সেরা ক্লাবের মুকুট পড়ল চেলসি

খেলাধুলা ডেস্ক:

রোমেলু লুকাকুর গোল চেলসিকে এনে দিয়েছিল উৎসবের মুহূর্ত। কিন্তু পালমেইরাসের রাফায়েল ভেইগা সেই আনন্দ বেশিক্ষণ টিকতে দেয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৭তম মিনিটে কাই হ্যাভার্জের জয়সূচক গোল, পেনাল্টি থেকে। ২-১ গোলে জেতে ব্লুরা।

শনিবার সন্ধ্যায় আবুধাবিতে ‘কিং’ কাইয়ের গোলে এবার বিশ্ব সেরা ক্লাবের মুকুট পড়ল চেলসি। এই জার্মান তারকাই গত বছরের মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে একমাত্র গোল করেছিলেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে চেলসিকে ইউরোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন করলেন হ্যাভার্জ। ডাকনাম হয়ে গেছে ‘কিং কাই’, অস্বাভাবিক নয়।

মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ৪০ হাজার আসনে চেলসির দর্শকরা জয়ের প্রত্যাশা নিয়ে বসেছিল। কিন্তু হ্যাভার্জের অতিরিক্ত সময়ের পেনাল্টি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাকে।

এই দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মালিক রোমান আব্রামোভিচ। হাত রেখেছেন ক্লাব বিশ্বকাপ ট্রফিতে, তাতে করে রাশিয়ান শাসনের ১৯ বছরে ২০তম শিরোপা এলো।

ফিফা আয়োজিত এই টুর্নামেন্ট থেকে চেলসি পাবে ৪০ লাখ পাউন্ড। বিশ্ব জয় করতে ১০০ কোটি পাউন্ড খরচের কাছে যা নগণ্য। তবে এই শ্রেষ্ঠত্ব যে কম অর্জন নয়, যাতে ভূমিকা রেখেছেন ক্লাবের অন্যতম দামী খেলোয়াড়।

দ্বিতীয়ার্ধে লুকাকু তার এই মৌসুমের দশম গোল করেন। কিন্তু ৬১ মিনিটে নিজের বক্সে থিয়াগো সিলভা হাত দিয়ে বল নিয়ন্ত্রন করলে পেনাল্টি থেকে গোল করেন ভেইগা।

জয়সূচক গোলটি এসেছে আরেকটি হ্যান্ডবলের সৌজন্যে। সিজার আজপিলিকুয়েতার স্ট্রাইক লাগে লুয়ান গার্সিয়ার হাতে, ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অতিরিক্ত সময় শেষ হওয়ার তিনি মিনিট আগে হ্যাভার্জ করেন গোলটি।শেষ মুহূর্তে হ্যাভার্জকে কড়া ট্যাকল করে লুয়ান লাল কার্ড দেখলে পালমেইরাসের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION