সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে শিরোপার সন্নিকটে মহেশখালী

এম.এ আজিজ রাসেল:
ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে শুরু হয়েছে সেমিফাইনাল লড়াই। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ বনাম পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্স। তীব্র উত্তেজনাকর ম্যাচে ৩০ রানে জয়লাভ করে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ। এতে শিরোপা জয়ের একধাপ এগিয়ে গেল দলটি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে ট্রসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে টুর্নামেন্টের সবোর্চ্চ ২১০ রানের টার্গেট দেয় মহেশখালী। দলের পক্ষে আউ ৫৪ রান, মং খিন উ ৩৫ রান, সানি ৩২ ও ক্য থেনরী ২৬ রান করে। পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সের ক্য প্রম্ন ২টি, আউ ২টি, ক্য নাইন ও আক্য ১টি করে উইকেট লাভ করে।

২১০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা দারুণ করে পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সের দুই ওপেনার ক্য প্রম্ন ও দলের অধিনায়ক আউ। ক্য প্রম্ন ব্যক্তিগত ৩৭ রানে আউট হলেও দলের হাল ধরেন আউ। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৭২ রান। এদিকে দুই ওপেনার হারিয়ে থমকে যায় রানের চাকা। সেই সাথে ম্যাচ জয়ের স্বপ্নও ক্ষীণ হয়ে উঠে। সর্বশেষ আক্য ১৯ রান করে দলকে বড় হারের পথ থেকে রক্ষা করে। নির্ধারিত ওভার শেষ হলে ৩০ রানের পরাজয়ের গ্লানি ঘিরে ধরে পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সের খেলোয়াড়দের। মহেশখালীর ক্য থেনরি ২টি ও মংখিন উ ১টি উইকেট লাভ করে। ২ উইকেট ও ৭২ রান করে ম্যাচ সেরা হয় পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সের অধিনায়ক আউ।

ম্যাচ সেরা উলামংকে ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এম.এ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ—সভাপতি জ জ ইয়ুদি, সাধারণ সম্পাদক জ জ রাখাইন ও মহেশখালী পৌরসভার কাউন্সিলর জনি মং।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) একই সময় ও ভেন্যুতে মুখোমুখি হবে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ বনাম বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION