শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইসি গঠন ২০ জনের প্রস্তাবিত তালিকা

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি নিয়োগে ১০ জনের নাম সুপারিশের জন্য গঠিত সার্চ কমিটি ২০ জনের প্রাথমিক তালিকা করেছে সার্চ কমিটি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন।

এর আগে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে শনিবার বেলা সোয়া ১১টার দিকে বৈঠক শুরু হয়। এতে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

সাচিবিক দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।

দশ জনের নামের তালিকা করে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য এ কমিটির হাতে সময় আছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

রাষ্ট্রপতি সার্চ কমিটি করে দেওয়ার পর সদস্যরা এর আগে নিজেদের মধ্যে চার দফা বৈঠক করেছেন, আর বিশিষ্টজনদের নিয়ে বসেছেন তিন দফা।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় ৩২২ নামের প্রস্তাবও পেয়েছে এ কমিটি, যা নিয়ে গত বুধবার সর্বশেষ বৈঠক হয়।

আইন অনুযায়ী সিইসি পদের জন্য দুজন এবং নির্বাচন কমিশনারের চারটি পদের জন্য আটজনসহ মোট ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্যে থেকে পাঁচজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION