সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দাপুটে জয় পেল রিয়াল

খেলাধুলা ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। লা লিগার তলানির দল আলাভেসকে তাদেরেই মাঠে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সেই সঙ্গে লিগের চলতি মৌসুমের তালিকায় ৭ পয়েন্ট এগিয়ে গেল শীর্ষে থাকা রিয়াল। ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। ২০ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আলভেস।

প্রথমার্ধে ‘ক্লিয়ার-কাট’ কোনো সুযোগ করতে পারেনি রিয়াল। তাদের ‘ডেডলক’ ভাঙে দ্বিতীয়ার্ধে। ৬৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বল জালে পাঠান মার্কো আসানসিও।

পুরো ম্যাচে অসন্তোষ দেখিয়েছে আলভাসের সমর্থকেরা। তাদের সেই অসন্তোষ আরও বাড়িয়ে দেন ভিনিসিয়াস ‍জুনিয়র। ৮০তম মিনিটে বেনজেমার দর্শনীয় পাসে দলের ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার তিন মিনিট আগে ভিনিসিয়াসের পাসে বেনজেমার এক শট লাগে গোলপোস্টে।

তবে ঠিকই গোলের দেখা পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড। অতিরিক্ত মিনিটের শুরুতে স্পট-কিক থেকে গোল করেন বেনজেমা। ডি-বক্সের ভেতর রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল।এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল আনচেলত্তির দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION