বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ডিএনসির অভিযানে ৬হাজার ৮’শ পিস ইয়াবা উদ্ধার, মামলা

ইয়াবা, ফাইল ছবি

ভয়েস প্রততিবেদক, টেকনাফ:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের অভিযানে ৬হাজার ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রির ৩২হাজার টাকাও জব্দ করা হয়।
বুধবার (২৩ফেব্রুয়ারি২২ ) বিকাল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপির কুতুবদিয়া পাড়া এলাকায় আবুল কাশেমের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে যায়।এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়।
পরে ঘরে তল্লাশি করে একটি শপিংব্যাগের ভিতর থেকে ৬হাজার ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩২ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান সহকারি পরিচালক  সিরাজুল মোস্তফা।
অভিযানের এসময় পালিয়ে যাওয়া  আবুল কাশেমের ছেলে জিহাদুল ইসলাম ও মৃত শামশুল আলমের ছেলে জামাল উদ্দিনকে পলাতক আসামি করে  মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। যার পি আর নং ২১/২০২২।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক টিমকে ধন্যবাদ জানিয়ে অনেকে বলেন,দীর্ঘদিন ধরে জিহাদ মাদক ব্যবসায় জড়িত।তবে বিভিন্ন সময় তার ইয়াবাসহ মানুষ হলেও কৌশলে  জিহাদ বেঁচে যায়। দায়েরকৃত মাদক মামলায় দ্রুত আসামিদের আটক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION