সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বাংলাদেশ দলকে দক্ষিণ আফ্রিকায় কোচিং করাবেন গ্যারি কারস্টেন

খেলাধুলা ডেস্ক:

নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর এবার দেশের বাইরে সাদা পোশাকের ফরম্যাটে জয়ের ক্ষুধা পেয়ে বসেছে বাংলাদেশ দলের। সামনে দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য পেতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য কথা চলছে বিশ্বকাপজয়ী প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের সঙ্গে।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ শুরুর আগে দুই সপ্তাহের একটি কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। কারস্টেনের নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমিতে চলবে এই অনুশীলন।

সেখানে কারস্টেন তিন সেশন বাংলাদেশকে মুমিনুল হকদের অনুশীলনে উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবে স্থানীয় সাপোর্ট স্টাফ। ছাড়াও এই ক্যাম্পে থাকবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে দিয়ে৷ ৩১ মার্চ শুরু হবে টেস্ট সিরিজ। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। ১২ মার্চ ক্রিকেটারদের উড়াল দেওয়ার কথা রয়েছে। তার আগে টেস্ট দলের ক্রিকেটাররা দেশেই নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে বগুড়ায় নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম সফর করে ২০০২ সালে, সর্বশেষ ২০১৭ সালে। এ সময়ে বাংলাদেশ ৯ ওয়ানডে ও ৬ টেস্ট খেলেছে। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ জিততে পারেনি কখনো।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION