সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি

ভয়েস নিউজ ডেস্ক:

ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে পিটাবরা ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সিটি।
ওয়েস্টেন হোম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানসিটির অধিনায়ক করা হয়েছিল ইউক্রেনের ফুটবলার আলেকজান্ডার জিনচেনকোকে। ম্যাচ শুরু আগে তিনি ও পিটাবরার অধিনায়ক ইউক্রেনের পতাকা তুলে ধরেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে “We Stand With Ukraine” (আমরা ইউক্রেনের পাশে আছি)।
ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে প্রথমার্ধে বেশ বেগ পেতে হয় ম্যানসিটিকে। পেপ গার্দিওলার শিষ্যরা প্রথমার্ধে জালের নাগালই পায় না।

বিরতির পর ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় স্কাই ব্লুজরা। এ সময় রিয়াদ মাহরেজ গোল করেন। ৬৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় গোল করেন জ্যাক গ্রেয়ালিশ। তাকে গোলে সহায়তা করেন ফিল ফোডেন।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION