বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টেকনাফে পৃথক অভিযানে আইস ইয়াবা ও কিয়াত উদ্ধার ; আটক—২,পলাতক—১

ভয়েস প্রতিবেদক,টেকনাফ
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে আইস,ইয়াবা ও মিয়ানমার মুদ্রা কিয়াত উদ্ধার করেছে। এই ঘটনায় হাতেনাতে ২জনকে আটক এবং ১জনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়,৩মার্চ ভোররাত ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া সংলগ্ন নাফনদীর কিনারায় একটি পরিত্যক্ত নৌকায় তল্লাশী চালিয়ে ৫কোটি ২৫লক্ষ টাকা মূল্যমানের ১কেজি ৫০গ্রাম আইস ও মিয়ানমার মুদ্রা বাংলাদেশী ৫২হাজার টাকা সমপরিমাণ  ১০লাখ ৪০হাজার কিয়াত উদ্ধার করে। যা পরবর্তীতে উর্ধ্বতন কতৃর্পক্ষ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়।
অপরদিকে গত ২রা মার্চ রাতে হ্নীলা বিওপির চৌধুরী পাড়া সংলগ্ন নাফনদীর খড়ের দ্বীপে মাদকের বড় চালান লুকায়িত থাকার সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান চালিয়ে হ্নীলা চৌধুরী পাড়ার মৃত আলী হোসেনের পুত্র মোঃ আব্দুর রহিম (২২) এবং নাটমোরা পাড়ার আবুল হাশেমের পুত্র মোঃ আব্দুল মোতালেব (২৩) কে আটক করে। তাদের স্বীকারোক্তিতে মাটির নীচে লুকানো অবস্থায় ৯কোটি ৯০লক্ষ টাকা মূল্যমানের ১কেজি ৮শ গ্রাম আইস এবং ৩৯হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে ধৃত ২জন এবং পলাতক ১জনকে আসামী করে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ আটকদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION