বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
করোনায় মৃত্যুবরণকারী কক্সবাজারে শহরের স্বনামধন্য পর্যটন ব্যবসায়ী আবু সায়েম ডালিমকে জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) শহরের বাহারছড়া কাঁচাবাজারে জানাজা শেষে জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন এর দাফন কাফন কর্মীরা এসব কার্যক্রম সম্পন্ন করেন।
জানাজায় অংশ নেয়া স্থানীয়রা জানিয়েছেন, অনুষ্ঠিত জানাজায় স্থানীয় মুসল্লিরা অংশ নিয়েছেন। এতে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে অনেক মুসল্লী অংশ নেন। বিস্ময়কর বিষয় হলো-৫জুন ছিলো মরহুম আবু সায়েম ডালিমের পিতা জয়নাল আবেদীনের মৃত্যু বার্ষিকী।

আজ শুক্রবার (৫জনু) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবু সায়েম ডালিম বাহারছড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সুত্র জানায়, আবু সায়েম ডালিম ঈদের দিন (২৫ মে) থেকে জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চারদিন পর্যন্ত ওষুধ সেবন করেন। ওষুধ সেবন করা পরও ১০৩/১০৪/১০৫ জ্বর উঠানামা করে। জ্বর না কমায় ৩০ মে করোনার পরীক্ষা নমুনা দেন। ২ জুন তার করোনা পজেটিভ রিপোর্টে আস। তাই তাঁকে উখিয়ায় অবস্থিত করোনা ডেডিকেটেড আইসোলেশন ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলার পরও অবস্থার আরো অবনতি হয়। তাই আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়। এর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ভয়েস/আআ