বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

লকডাউনে সবচেয়ে বেশি আয় রোনালদোর

ভয়েস খেলাধুলা ডেস্ক:

করোনা মহামারিতে ঘরের বাইরে যাওয়ার সুযোগ ছিল না অ্যাথলেটদের। চার দেয়াল ছিল তাদের গণ্ডী। তবে ওই চার দেয়ালে থেকে থেমে থাকেনি তাদের আয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় অ্যাথলেটদের ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে কাড়ি কাড়ি অর্থ। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত জুভেন্টাসের এ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য ১.৮ মিলিয়ন পাউন্ড আয় করেছেন। শুধু তাই নয় ৩৫ বছর বয়সি এ ফুটবলার নিজের স্পন্সর প্রতিষ্ঠানের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় প্রায় পাঁচ লাখ পাউন্ড আয় করেছেন। শুধু ইনস্টাগ্রামেই পর্তুগিজ সুপাস্টারের ফলোয়ার আছে ২২২ মিলিয়ন।

রোনালদোর পরে রয়েছেন লিওনেল মেসি। ফুটবলের জাদুকর ১.২ মিলিয়ন পাউন্ড ইনস্টাগ্রাম থেকে আয় করেছেন। এরপর আছেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলিয়ান তারকা ১.১ মিলিয়ন পাউন্ড আয় করেছেন। পাঁচ নম্বরে আছেন ডেভিড বেকহ্যাম। মাঝে চার নম্বরে জায়গা করে নিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি শাকিল ও’নেল।

সবাইকে অবাক করে এ তালিকায় ছয় নম্বরে এসেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এ লকডাউনে বিরাট কোহলির আয় হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ২৯৪ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৫ লক্ষ রূপি! ইনস্টাগ্রামে ভারতীয় অধিনায়কের ফলোয়ার আছে ৬২.১ মিলিয়ন।

লকডাউনের সময়ে জালাতান ইব্রাহিমোবিচ ও দানি আলভেজের থেকে বেশি আয় করে সবাইকে রীতিমত চমকে দিয়েছেন কিং কোহলি। ইব্রাহিমোবিচ ১ লাখ ৮৪ হাজার ৪১৩ পাউন্ড এবং দানি আলভেজ ১ লাখ ৩৩ হাজার ৬৯৪ পাউন্ড পেয়েছেন। নারী অ্যাথলেটদের ভেতরে সবচেয়ে বেশি আয় সেরেনা উইলিয়ামসের। দুই মাসে টেনিস কন্যার আয় ২৬ হাজার ৪৭৫ পাউন্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION