সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রবিনহোর জোড়া গোল

খেলাধুলা ডেস্ক:
ব্রাজিলিয়ান উইঙ্গার রবিনহোর জোড়া গোলে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় কিংস। ১৭তম মিনিটে ‍দলকে এগিয়ে দেন সুমন রেজা। ২৮ ও ৪৩তম মিনিটে জোড়া গোল করেন রবিনহো। এর মাঝখানে জালের দেখা পান মোহাম্মদ ইব্রাহিম।

বিরতির পর অবশ্য খেই হারিয়ে বসা রক্ষণভাগ সামলাতে চেষ্টা করে মারুফুল হকের দল। তাতে সফল চ. আবাহনী। দ্বিতীয়ার্ধে বন্দর নগরীর দলটি গোল হজম করে একটি। ৬৭তম মিনিটে এলিটা কিংসলের গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে কিংস।

এই জয়ে বিপিএলের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল ব্রুজনের দল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে চ. আবাহনী।

দিনের আরেক ম্যাচে আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে স্বাধীনতা। রোমাঞ্চকর লড়াইয়ে সাইফের বিপক্ষে ২-২ গোলে ড্র করে হার এড়িয়েছে শেখ জামাল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION