বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

হাফিজুর রহমানের সন্ধান চাই

সংবাদ বিজ্ঞপ্তি:

মোঃ হাফিজুর রহমান নামের ১৩ বছরের এক কিশোর পিএমখালীর ৪নং ওয়ার্ড, পূর্ব জুমছড়ি এলাকা থেকে হারিয়ে গেছে। ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার বেলা ১১ টার পর থেকে সে নিখোঁজ রয়েছে। ৫ম শ্রেণীর ছাত্র হাফিজুর রহমানের গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, শারীরিক গঠন-মাধ্যম। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে পরনে ছিল সাদা জুব্বা ও সাদা টুপি, চেক লুঙ্গি। সে আঞ্চলিক ও শুদ্ধ বাংলায় কথা বলে। এ ঘটনায় ৪ মার্চ ২০২২ শুক্রবার, কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৩০২) করা হয়েছে।

হাফিজুর রহমানের বাবা আক্তার হোছাইন বলেন, তার ছেলে হাফিজ ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় তার শিক্ষা প্রতিষ্ঠান কাঠালিয়ামোরা মহিউস সুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় যাওয়ার উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে ছেলে মাদ্রাসায় যায়নি। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

কোন ব্যক্তি উক্ত ছেলেটির খোঁজ খবর (সন্ধান) পেলে অনুগ্রহ পূর্বক যোগাযোগ করতে সবিনয়ে অনুরোধ করেছেন তার বাবা আক্তার হোছাইন। যোগাযোগের ঠিকানা: পূর্ব জুমছড়ি, ৪ নং ওয়ার্ড, পিএমখালী, উপজেলা-সদর, জেলা- কক্সবাজার। মোবাইল ফোন নং – ০১৬৩১০২৫০৬৫, ০১৮৩৭৯১৮৩৫২।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION