সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো

পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো

খেলাধুলা ডেস্ক:

ইনজুরি থেকে ফিরেই সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোর। পেশাদার ফুটবলে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭।

রেকর্ড গড়ার পর তার হ্যাটট্রিকেই টটেনহাম হটস্পারকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শনিবার রাতে দলের হয়ে ৩টি গোলই করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক হলো ৫৯টি। ক্যারিয়ারে গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০৭টি।

ফিফার পরিসংখ্যান তুলে ধরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ও ডেইলি মেইলের প্রতিবেদনে রোনালদোকে ফিফার ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক বলা হয়েছে।

ফিফার হিসাব মতে সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বাইকানের গোল সংখ্যা ছিল ৮০৫। এতদিন এটাই ছিল স্বীকৃত ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে রোনালদো ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন বেশ আগেই। কিন্তু বাইকানকে পেছনে ফেলতে পারছিলেন না সিআর সেভেন।

অবশেষে টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করে পেছনে ফেলেছেন বাইকানকে। স্বীকৃত ফুটবলে এখন রোনালদোর গোল ৮০৭টি।

১২ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেওয়া গোলটি করে তিনি ছুঁয়ে ফেলেন ৮০৫ গোল করা জোসেফ বাইকানকে। এরপর হ্যারি কেইনের পেনাল্টি গোলে সমতায় ফেরে টটেনহাম। কিন্তু ৩৮ মিনিটের গোলে রোনালদো বাইকানকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার সঙ্গে ইউনাইটেডকে আবার এগিয়ে দেন। তবে হ্যারি ম্যাগুয়ারের আত্মঘাতী গোলে আবার সমতায় ফেরে স্পাররা। কিন্তু রোনালদো ৮১ মিনিটে হ্যাটট্রিক করে জয় এনে দেন ইউনাইটেডকে।

এ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে আর্সেনাল। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। লিভারপুল ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টটেনহ্যাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION