সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিদেশ থেকে লবণ আমদানির ষড়যন্ত্র করছে মিল মালিক সিন্ডিকেট

বিশেষ প্রতিবেদক:

মাঠে লবণ উৎপাদন হতে না হতেই দরপতন শুরু হয়েছে। সিন্ডিকেটের কারণে সপ্তাহের ব্যবধানে মাঠ পর্যায়ে দাম কমেছে প্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ ৮০ কেজির বস্তা লবণের দাম ছিল ৮০০ টাকা। এই ধারা অব্যাহত থাকলে দেশীয় লবণশিল্প ধ্বংস হয়ে যাবে। মাঠে মার খাবে চাষীরা।

দেশের সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন চাষীরা।

এবিষয়ে মঙ্গলবার (১৫ মার্চ) সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছেন কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনটির সমন্বয়ক এডভোকেট শহীদুল্লাহ্।

অসাধু মিল মালিক সিন্ডিকেটের ষড়যন্ত্রের কারণে দেশীয় লবণশিল্প ধ্বংস হচ্ছে। এসিআই, মোল্লা, ফ্রেশ, সিটি নামের কয়েকটি কোম্পানিকে দোষারোপ করেছেন ভুক্তভোগীরা। দেশীয় লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের পক্ষে মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, কলিম উল্লাহ কলি, সোয়াইবুল ইসলাম সবুজ, ইউসুফ বদরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION