সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে  কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিদুয়ান নামের  কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (২৮মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার সিটি কলেজের গেইটের সামনে এই ঘটনা ঘটে।  ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন।  নিহত রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিক এর পুত্র।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরির আঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মনিরুল গিয়াস জানান,  সন্ত্রাসীরা এক কলেজ ছাত্রকে ছুরির আঘাত করলে মারা যান তিনি। এই ঘটনায়  ক্ষীপ্ত হয়ে স্থানীয়রা ৩০মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে। পরে পুলিশ গিয়ে ঘটনা শান্ত করে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION