রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভাসানচরের পথে আরও ১ হাজার ৫৪৪ রোহিঙ্গা

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন শেড থেকে ভাসানচরের উদ্দেশ্যে ১৩তম দফায় রওনা দিয়েছে ৫০৭ পরিবারের আরও ১ হাজার ৫৪৪ রোহিঙ্গা।
বুধবার (৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
তিনি জানান, ১৩তম দফার ২য় দিনের প্রথম ধাপে ১ হাজার ২২ জন এবং দ্বিতীয় ধাপে ৫২২ জনসহ মোট ৫০৭ পরিবারের ১ হাজার ৫৪৪ রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তাদের নিয়ে যেতে অ্যাম্বুলেন্সসহ ৩৭টি বাস দেয়া হয়। এর আগে গত মঙ্গলবার ১৯৯৯ জন রোহিঙ্গা ভাসানচরে উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন জানান, ১৩তম দফার প্রথম দিনে মঙ্গলবার (২৯ মার্চ) ১ হাজার ৯৯৯ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হয়। ওইদিন দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ৩৯টি বাসে এসব রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছিল।
তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত নোয়াখালীর ভাসানচরে ২৬ হাজার রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়েছে। সরকার ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION