বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
টেম্বা বাভুমাকে বোল্ড করে ফেরান মেহেদি হাসান মিরাজ। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না এই ব্যাটসম্যান। ৯৮তম ওভারের শেষ বলে মিরাজের এই আঘাতের পরেই ইবাদত আক্রমণে আসেন। ৯৯তম ওভারের প্রথম বলে বোল্ড করে সাজঘরে ফেরান কেশব মহারাজকে। দিনের শুরুতে খালেদ জোড়া উইকেট নেওয়ার পর বাভুমা-কেশব জুটি গড়ে ছড়ি ঘোরাচ্ছিলেন। দুজনকেই পরপর সাজঘরে পাঠালেন মিরাজ-ইবাদত। প্রথম দিন দলের বিপদের মুহুর্তে হাল ধরেছিলেন বাভুমা। সঙ্গে ছিলেন ভেরিয়েন্নে। পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে দিন শেষ করেন। দ্বিতীয় দিন ভেরিয়েন্নে আউট হয়ে গেলেও বাভুমাকে যেন ফেরানো যাচ্ছিল না। কেশব মহারাজকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন। রানের চাকা রেখেছিলেন সচল। নিজেও ছুটছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিকে। তবে ভাগ্য সহায় হলো না। মিরাজের অফ ব্রেক পেছনে গিয়ে কাট করতে চেয়েছিলেন, বল টার্ন করে পা হয়ে আঘাত হানে উইকেটে। ১৯০ বলে ৯৩ রান করে আউট হন বাভুমা। ভেঙে যায় ৫৩ রানের জুটি। তার পরেই ইবাদতে বল সামনে এগিয়ে ডিফেন্স করতে যেয়ে বোল্ড হন মহারাজ। ৪ চারে ৪০ বলে ১৯ রান করেন তিনি। দুজন ফেরার পরের ওভারেই দক্ষিণ আফ্রিকা ৩০০ রান পূর্ণ করে। ১০১ ওভারে ৮ উইকেট হারিয়ে এ রান করে স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকা: ৩০০/৮ (১০১ ওভার)
দুই বলেই উইকেট নিলেন খালেদ
দিনের ষষ্ঠ ওভারে উইকেট পেল বাংলাদেশ। খালেদ আহমেদ ফেরালেন কাইল ভেরিয়েন্নেকে। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিভিউ নিয়েও আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে পারেননি। ৮১ বলে ২৮ রান করে এলবিডব্লিউ ভেরিয়েন্নে, ভাঙে টেম্বা বাভুমার সঙ্গে ৬৫ রানের জুটি। ২৪৫ রানে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। পরের বলে সফরকারীদের ষষ্ঠ উইকেট পান খালেদ, মাহমুদুল হাসান জয় ধরেন উইয়ান মুল্ডারের ক্যাচ। ২৯ বছর বয়সী ডানহাতি পেসারের এটি ইনিংসে তৃতীয় উইকেট। নতুন ব্যাটসম্যান কেশব মহারাজ হ্যাটট্রিক হতে দেননি।দ. আফ্রিকাকে দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে বাংলাদেশ
ডারবান টেস্টের প্রথম দিন ১৩.১ ওভার খেলা কম হয়েছে। সাইট স্ক্রিন জটিলতায় ৩৩ মিনিট দেরিতে খেলা শুরু হয়, আলোক স্বল্পতার কারণে শেষ করতে হয় আগেই। হাতে ৬ উইকেট ও স্কোরবোর্ডে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের দ্রুত অলআউটের লক্ষ্যে দ্বিতীয় দিন শুক্রবার (১ এপ্রিল) মাঠে নেমেছে মুমিনুল হকের বাংলাদেশ। টেম্বা বাভুমা ৫৩ ও কাইল ভেরিয়েন্নে ২৭ রানে দিন শুরু করেন।
প্রথম দিনে সমান লড়াই
দিনের শুরুতে সাইট স্ক্রিন জটিলতা ও শেষে আলোক স্বল্পতা। প্রথম দিন খেলা হয়েছে মোটে ৭৬.৫ ওভার। ১৩.১ ওভার খেলা কম হয়েছে প্রথম দিনে। শেষ দিকে আলোক স্বল্পতার কারণে আম্পায়ার প্রথম দিনের খেলার ইতি টানেন। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান। প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকা শাসন করলেও দ্বিতীয় সেশনে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ।
ডিন এলগার-সারেল আরউইর ১১৩ রানের জুটি ভাঙেন খালেদ। ৬৭ রান করেন এলগার। তার পরের ওভারেই মিরাজের বলে আউট হন আরউই। তার ব্যাট থেকে আসে ৪১ রান। শেষ সেশনে একটি উইকেট পড়লেও প্রতিরোধ গড়েন বাভুমা-ভেরিয়েন্নে। দুজনের জুটি থেকে আসে ৫৩ রান। বাভুমা ৫৩ ও ভেরিয়েন্নে ২৭ রানে অপরাজিত আছেন।
একটি করে উইকেট নেন খালেদ, মিরাজ ও ইবাদত। আরেকটি উইকেট পড়ে মিরাজের থ্রোতে। দিন শেষে দুই দলই সমানে সমান ছিল।
ভয়েস/জেইউ।