মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

লকডাউনের মাঝে চলছে ডুলাহাজারায় খেলার মাঠ দখল!

বলরাম দাশ অনুপম:
রেড জোন এবং কড়া লকডাউনে মধ্যে চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট এলাকার উমখালী ক্রীড়া সংস্থার মাঠ দখল করছে কতিপয় ব্যক্তি। আরসিসি পিলার দিয়ে মাঠ দখলে বাধা দেওয়ায় গোলবারসহ বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলেছে ইতিমধ্যে। দ্রুত এই ঐহিত্যবাহী খেলার মাঠ রক্ষার দাবী জানিয়েছে খেলোয়াড় এবং এলাকাবাসী।

জেলার কৃতি ফুটবলার এবং জাতীয় খেলোয়াড় সাগর জানান, ডুলাহাজারা মালুমঘাট এলাকার ফুটবল মাঠটি এই এলাকার ক্রীড়ামোদির জন্য একমাত্র খেলার মাঠ। এই মাঠ থেকে বর্তমান জাতীয় ফুটবলার সুশান্ত, ইব্রাহিম, জিকুরা উঠে এসেছে।

ফুটবলার সাগর অভিযোগ করেন-সেই মাঠটি বর্তমানে কতিপয় ভুমিদস্যু দখল করার চেস্টা করছে। মাঠের পাশে খাস জমিতে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা জাফর, ওসমান, ছৈয়দসহ একটি চক্র কয়েক দিন আগে তাদের ঘরের পাশে মাঠে জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ করার উদ্দ্যোগ নেয়। এতে বাধা দিলে উল্টো নানা ভাবে হুমকি ধমকি দেয়। পরে দেখছি রবিবার রাতে মাঠে গোলবার ভেঙ্গে ফেলেছে সেই সন্ত্রাসীরা এবং সরকারি জমিতে আর সি সি পিলার দিয়ে দেয়াল করছে। দ্রæত মাঠটি রক্ষা করা না গেলে সামনে খেলাধুলার ব্যাপক ক্ষতি হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহজাহান বলেন, যারা মাঠ দখল করছে তারা বহিরাগত দীর্ঘ দিন সরকারি খাস জমিতে থাকে তারা কিভাবে এত সাহস পায় বুঝিনা। দ্রুত এই বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।

এদিকে জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম আর মাহবুব বলেন, বর্তমান সরকার খেলার মাঠ রক্ষায় ব্যাপক উদ্দোগ গ্রহন করেছে সেখানে খেলার মাঠ দখল কারীদের প্রকাশ্য বিচারের আওতায় আনার দাবী জানান তিনি।

জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, মাঠ দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে যেতে হলেও যাব। এই জরুরী অবস্থার মধ্যে যারা দেশের ক্ষতি করছে তাদের চিহ্নিত করা হবে বলে জানান তিনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, কাউকে খেলার মাঠ দখল করতে দেওয়া হবে না। আমি বিষয়টি দেখছি। চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম বলেন, মাঠ দখল করার মত দুঃসাহস দেখাচ্ছে কে আমি খবর নিয়ে দেখছি। এদিকে দ্রæত খেলার মাঠ রক্ষায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহবান জানান সর্বস্থরের খেলোয়াড়রা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION