রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা: দুই বছরে সর্বনিম্ন শনাক্ত

সিনোভ্যাক করোনা টিকা

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২২ জন। দেশে করোনা সংক্রমণের পর ২০২০ সালের ৫ এপ্রিল একদিনে শনাক্ত ছিলেন ২৩ জন। এরপর এত কম রোগী আর পাওয়া যায়নি। আর গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি।

মঙ্গলবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে এবং আজকের ২২ জন নিয়ে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ বলে জানায় অধিদফতর।

এদিন সুস্থ হয়েছেন ৩৭৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৮০০ টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬১টি। এখন পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তে হার ১৪ দশমিক ০৪ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ৩৭৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৮০০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬১টি। এখন পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০৪ শতাংশ। এখন পর্যন্ত সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION