রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
করোনাভাইরাস প্রতীকী ছবি। ভয়েস নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে নতুন শনাক্ত।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩১ জন। গতকাল (১২ এপ্রিল) ২২ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদফতর।
নতুন শনাক্ত হওয়া ৩১ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন। আর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১২৪ জন।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৪ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য চার শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ৩৩৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৩৮৭টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ পাঁচ হাজার ৬৬১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ১৩ হাজার ৭৭৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৯১ হাজার ৮৮৬টি।
ভয়েস/জেইউ।