বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী এলাকা থেকে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী এলাকা থেকে রিদুয়ান নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত রিদুয়ান টেকনাফ সদর ইউপির উত্তর লম্বরী গ্রামের বাসিন্দা মোঃ হাশিম মাঝির পুত্র। সে স্থানীয় এক মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ।

শুক্রবার (১৫ এপ্রিল ) রাত আনুমানিক দেড়টার টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উত্তর লম্বরী নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত রিদুয়ানের মাথা থেতলানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে । প্রায় সময় মেরিন প্রাইভ সড়কে গাড়ি বেপরোয়া গতিতে চলে ,মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কা লাগায় নিহত হয়েছে বলে স্থানীয়দের ধারণা ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION