সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোনালদোর হ্যাটট্রিকে ম্যানইউর রোমাঞ্চকর জয়

খেলাধুলা ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে নরউইচ সিটির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাজে অবস্থার মধ্যদিয়ে যাওয়া ম্যানইউ সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সবশেষ ১৩ ম্যাচে চতুর্থ জয় পেল।

শনিবার রাতে নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নিচের সারির দল নরউইচকে আতিথেয়তা জানায় ম্যানইউ। যদিও সফরকারীরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। তবে পর্তুগিজ মহাতারকার জ্বলে ওঠার দিনে আর পেরে ওঠেনি।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলে ইউনাইটেড। সপ্তম মিনিটে এন্থনি এলেঙ্গার পাস ধরে গোলমুখ থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন রোনালদো। পরে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আলেক্স তেলেসের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

তবে বিরতির আগেই নরউইচের পক্ষে এক গোল শোধ করে দেন কিয়েরন ডোয়েল। তার গোলে বলের জোগান দেন তেমু পুক্কি। পরে দ্বিতীয়ার্ধে ফিরেই স্কোরলাইন ২-২ করে দেন প্রথম গোলের এসিস্টদাতা পুক্কি। ম্যাচের ৫২ মিনিটে তাকে বল বানিয়ে দেন প্রথম গোল করা ডোয়েল।

তবে নিজ দলকে বেশিক্ষণ সমতায় রাখেননি রোনালদো। পরে ফ্রি কিক থেকে নিজের জয়সূচক তৃতীয় গোলটি করেন তিনি।

৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে মাত্র ২১ পয়েন্ট নিয়ে সবার নিচে নরউইচ। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION