মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে নতুন নোট বিনিময় শুরু বুধবার

ভয়েস নিউজ ডেস্ক:

ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের দুটি কাউন্টার এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখায় নতুন টাকার নোট বিনিময় শুরু হচ্ছে বুধবার (২০ এপ্রিল)। নির্ধারিত ব্যাংক শাখাগুলো হলো- ব্যাংক এশিয়া লিমিটেড অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেড ইপিজেড শাখা এবং প্রাইম ব্যাংক লিমিটেড আইবিবি পাহাড়তলী শাখা।

সূত্র জানায়, ২০-২৮ এপ্রিল পর্যন্ত মোট ৭ কর্মদিবসে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের দুটি কাউন্টার (পুরুষ ও নারী) এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখার মাধ্যমে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকা নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে।

বিনিময়কালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রাও নিতে পারবেন।

এবি ব্যাংক ইপিজেড শাখার কর্মকর্তা আহসানুল হাবিব জানান, গত দুই বছর আমাদের শাখায় নতুন নোট বিনিময় করা হয়নি। এবার বাংলাদেশ ব্যাংক বরাদ্দ দিলে সুষ্ঠুভাবে নোট বিনিময়ের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION