রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি: আইজিপি

ভয়েস ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়। কারণ, সব ধর্মেই ভালো কাজ করার উপদেশ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়‌।

শুক্রবার (২২ এপ্রিল) বাদ জুমা রাজারবাগে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের ‘বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা ২০২২’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যারা যে ধর্মের আছেন তারা তাদের ধর্মের যে বিধানাবলী আছে, বিশেষ করে যারা মুসলমান আছেন, তারা পবিত্র কোরআনে যে বিধানাবলী আছে, হাদিসে যে পরামর্শগুলো আছে, তা তাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করেন। তাহলে অনেক সমস্যার সমাধান হবে। পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একজন ভালো মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি।’

প্রতিযোগিতায় আজানে প্রথম হয়েছেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল মো. মনিরুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. মুসলিম উদ্দিন।

কেরাতে প্রথম স্থান অধিকার করেছেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার কনস্টেবল শরীফ উদ্দিন, দ্বিতীয় হয়েছেন র‌্যাব-১৩, রংপুরের এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহীর নায়েক মো. আরিফুর রহমান।

‘জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হন নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় হয়েছেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবির এবং তৃতীয় হয়েছেন টিঅ্যান্ডআইএম, ঢাকার বেতার কনস্টেবল মো. ইব্রাহীম হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION