বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে:কাদের

ওবায়দুল কাদের ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে ‘অস্তিত্ব সংকটে পড়বে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (৮ মে) সকালে সচিবালয়ে তিনি তার দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, ‘বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলেও নির্বাচনে অংশগ্রহণ করবে।’

‘দেশে গণতন্ত্র নেই’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি, উপনির্বাচন করতে বাধ্য করেছে, এটা তাহলে কিসের গণতন্ত্র?’

‘আওয়ামী লীগ চায় দেশে একটা শক্তিশালী বিরোধীদল থাকুক’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বাগত জানায়।

সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক’। দুর্ঘটনা রোধে সরকার দ্রুত কাজ করার চিন্তা-ভাবনা করছে বলেও উল্লেখ করেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION