রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সুগন্ধি বেশি সময় স্থায়ী করতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক:

স্নিগ্ধ সকাল, তপ্ত দুপুর, এমনকি বৃষ্টি বিকেলেও সুগন্ধির ব্যবহার অপরিহার্য। দিন-রাতের কর্মব্যস্ততা আর ছোটাছুটিতে নিজেকে সতেজ রাখতে সুগন্ধির জুড়ি নেই।

এছাড়া গরমে ঘামের গন্ধ আপনাকে এবং অন্যকে বিড়ম্বনায় না ফেলে সে জন্যও বাড়তি সুবিধা দেবে সুগন্ধি। এ জন্য গরমে পারফিউম, বডি স্প্রে ও ডিওডোরেন্টের ব্যবহারও বেড়ে যায় বহু গুণ। অনেকের আবার শুধু সুগন্ধির প্রতিই বাড়তি ভালোলাগা কাজ করে।
সুগন্ধি বেশি সময় স্থায়ী করতে যা করবেন জেনে নিন:

-গোসলের পর শরীরের লোমকূপের ছিদ্রগুলো প্রসারিত হয়। এসময় সুগন্ধি ব্যবহারে অনেক বেশি সময় স্থায়ী হবে।

-পোশাক পরার পর পারফিউম ব্যবহার করবেন

– কবজির ভেতর দিক, ঘাড়ের পাশ, নাভির নিচ, হাঁটুর পেছনের স্থানগুলো উষ্ণ, তাই এখানে পারফিউম লাগালে গন্ধ অনেকক্ষণ থাকে
– পারফিউম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধি লাগিয়েছেন তার ওপর নন– সেন্টেড ময়েশ্চারাইজার লাগিয়ে নিন
– চুলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে। প্রয়োজনে হেয়ার ব্রাশে পারফিউম স্প্রে করে নিন। সেই ব্রাশ দিয়ে চুল আচড়ে নিন।

পুরুষের জন্য বস, ডাভিডফ, ওয়ান মিলিয়ন, অবসেশন আকুয়া ডি জিও ভালো হবে। এছাড়া নারীরা অ্যাম্বার, ভেনিলা এবং সিনামন জাতীয় সুগন্ধিগুলো ব্যবহার করতে পারেন।

কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ডের পারফিউম নিন। ভালো ব্র্যান্ডের একটি পারফিউমের দাম দুই হাজার থেকে শুরু। অন্ধকার, ঠাণ্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ অনেকদিন পর্যন্ত পরিবর্তন হবে না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION