বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীর দুই ইউপিতে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনে ৩৪ জন, সাধারণ আসনে ১৫৫ জনের মনোনয়ন জমা

আমিনুল হক, মহেশখালী:-
মহেশখালী উপজেলার  বড় মহেশখালী ইউনিয়ন ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন ২০২২ ইং।
তফসিল অনুযায়ী ১৭ মে ২০২২ ইং ছিল মনোনয়ন ফরম জমা দানের শেষ দিন। মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানিয়েছেন যে, আসন্ন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭ জন।
তারা হলেন –  বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল (স্বতন্ত্র), আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত), আবদুল্লাহ আল নিশান (স্বতন্ত্র), মোঃ বেলাল হোছাইন (ইসলামী  আন্দোলন বাংলাদেশ মনোনীত), মুহাম্মদ সালমান (স্বতন্ত্র), মোঃ  ইসহাক (স্বতন্ত্র), এম আনছারুল করিম রাজু (স্বতন্ত্র)। এ ইউনিয়নে ৩টি সংরক্ষিত আসনের সদস্য পদে  মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৭ জন এবং ৯টি সাধারণ আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭১ জন।
উপজেলা নির্বাচন অফিসার  আরো জানান, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত), আলহাজ্ব আকতারুজ্জামান বাবু (স্বতন্ত্র), মোহাম্মদ হোবাইব (স্বতন্ত্র), মুহাম্মদ ওসমান গনি (স্বতন্ত্র), নুর মোহাম্মদ (স্বতন্ত্র), আবদু ছালাম (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), রবি উল্লাহ সিকদার (স্বতন্ত্র), সালাহ উদ্দিন (স্বতন্ত্র)। এ ইউনিয়নের ৩ টি সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৭ জন এবং সাধারণ আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮৪ জন। এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।  এদিকে ১৭ মে অনুষ্ঠিত মহেশখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION