বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Search
দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
Toggle navigation
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
হোম
কক্সবাজার
চট্টগ্রাম
জাতীয়
রাজনীতি
অর্থনীতি
খেলাধুলা
বিনোদন
শিক্ষাঙ্গন
লাইফস্টাইল
ধর্ম
সাহিত্য
প্রবাসে
কলাম
কৃষি ও প্রকৃতি
এক্সক্লুসিভ
চাকুরির খবর
পর্যটন
মিডিয়া কর্ণার
আন্তর্জাতিক
অন্যান্য
অপরাধ
আইন আদালত
দেশজুড়ে
পার্বত্য চট্টগ্রাম
তথ্য ও প্রযুক্তি
স্বাস্থ্য
প্রেস বিজ্ঞপ্তি
রোহিঙ্গা ও রাখাইন
শিরোনাম :
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস
যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট
ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে
সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স
Home
leadnews
,
কক্সবাজার
ছোট মহেশখালী লম্বাঘোনা বাজারে দু’পক্ষের সংঘর্ষ: আহত -১০
EDITOR
২১ মে, ২০২২ /
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী লম্বাঘোনা বাজারে টমটম গাড়ির টোল আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল ২০ মে সন্ধ্যা সাড়ে ৫ টায় এ ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, ছোট মহেশখালী ইউনিয়নে টমটম গাড়ি সমিতির সভাপতি হিসেবে আগে দায়িত্বে ছিলেন মোহাম্মদ জাফরের ছেলে মোজাম্মেল। তার পক্ষে টোল আদায় করা হতো। এদিকে সম্প্রতি ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেতু বন্ধু রিয়ান শিকদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সড়ক পথে গাড়ি চলাচলে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করেন। এ কমিটির সভাপতি হিসেবে জাহেদ সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে হেলাল উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়। নতুন এ কমিটির অধীনে টোল আদায় করা হলে মোজাম্মেল লম্বাঘোনা বাজারে এসে টোল আদায়কারীকে মারধর ও হুমকি ধমকি দেয়। পরে বিষয়টির ব্যাপারে নতুন কমিটির সভাপতি জাহেদ ও সাধারণ সম্পাদক হেলাল অবগত হলে ২০ মে সন্ধ্যা সাড়ে ৫ টায় লম্বাঘোনা বাজারে মোজাম্মেলকে দেখে তার সাথে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে এসময় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় মোজাম্মেলের পিতা মোহাম্মদ জাফর এসে মোজাম্মেলকে বাড়িতে নিয়ে যান। সূত্র আরো জানান, পরে এ ঘটনার খবর পেয়ে মোজাম্মেলের বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম এসে দলবদ্ধ ভাবে লম্বাঘোনা বাজারে অবস্থিত ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা পরিষদ কার্যালয় ভাংচুর করে। এমনটি অভিযোগ করেন চেয়ারম্যান রিয়ান শিকদার। তিনি আরো জানান, এসময় পরিষদ কার্যালয়ে হালনাগাদ ভোটার বিষয়ে কাজ করছিলেন তিনি। উদ্ভট একটি পরিস্থিতি দেখতে পেয়ে চেয়ারম্যান রিয়ান শিকদার কার্যালয় থেকে বাহিরে আসতেই তার উপর হামলা চালায় হামলাকারীরা। এসময় রিয়ান শিকদারকে বাঁচাতে এগিয়ে আসেন তার ভাই আমানুল ইসলাম সিকদার, নুরুল ইসলাম সিকদার, জাহেদ সিকদার ও নব গঠিত ছোট মহেশখালী টমটম গাড়ি সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। এসময় হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ১০ জন আহত হয়েছে।
একপক্ষের আহতরা হলেন- চেয়ারম্যান রিয়ান শিকদার, নুরুল ইসলাম সিকদার, আমানুল ইসলাম সিকদার, জাহেদ সিকদার ও হেলাল উদ্দিন। আহত হেলাল উদ্দিনের অবস্থা আশংকাজনক। তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মহেশখালী উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানান। অন্যপক্ষের আহতরা হলেন- এনামুল করিম, মোজাম্মেল, আবু বক্কর, আবদুল করিম, ছৈয়দুল করিম। এই ঘটনার খবর পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম) এর নেতৃত্বে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লম্বাঘোনা বাজারে সিসিটিভি ক্যামরা রয়েছে। এ ক্যামরার ফুটেজ থেকে অপরাধী চিহ্নিত করা সহজ হবে। এদিকে চেয়ারম্যান রিয়ান শিকদারের বড় ভাই সিরাজুল মোস্তফা সিকদার বাশি কোম্পানি বলেন, গত ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাই রিয়ান শিকদার এর প্রতিদ্বন্দ্বী এনামুল করিম বিভিন্ন ভাবে সুযোগ খুঁজছিলেন যে, রিয়ান শিকদারকে তারা মেরে ফেলবেন।
সেই সুযোগে তারা ২০ মে সন্ধ্যা সাড়ে ৫ টায় রিয়ান শিকদারকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। উক্ত ঘটনায় সিরাজুল মোস্তফা সিকদার বাশি কোম্পানি বাদী হয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম) বলেন, এই ঘটনায় অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস
যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট
ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে
সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ
১
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
২
ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস
৩
যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট
৪
ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে
৫
সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান
৬
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক
৭
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ
৮
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়
৯
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন
১০
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স
১
কাউন্সিলর শাহাবউদ্দিনকে বহিষ্কারের দাবি জানিয়েছে পৌর আওয়ামী লীগ
২
চুড়ান্ত এমপিও পেলো কক্সবাজারের ২৪ শিক্ষা প্রতিষ্ঠান
৩
আদিবাসী কারা? বাংলাদেশে আদিবাসী আছে?
৪
নোটারীমূলে বিবাহ সম্পন্ন: দোয়া কামনা
৫
রামুতে ভোট কারচুপি ও নৌকার সমর্থকদের মারধর: পুননির্বাচনের দাবী
৬
হোটেল সুগন্ধার মালিক নাগু কোম্পানির ইন্তেকাল
৭
মগনামায় জয়নালকে গুলি ও কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, আটক ৫
৮
বিনোদন জগৎ ছেড়ে ইসলামের পথে অভিনেত্রী সানাই
৯
ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের কক্সবাজারে না আসার অনুরোধ
১০
কক্সবাজার সহ চার সমুদ্র বন্দরকে ৪নং স্থানীয় হুশিয়ারি সংকেত
আমাদের ফেসবুকে পেজ
© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION