রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় ভারত থেকে আসা ৭ রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া দুই পরিবারের সাত সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।আটকদের ক্যাম্প ইনচার্জের সহযোগিতায় উখিয়ার ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর করা হয়। এরা ভারত থেকে পালিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়।

আটক ব্যক্তিরা হলেন মুসা আলীর ছেলে সাজান (২২), তার স্ত্রী হামিদা বেগম (২০), ছেলে ইব্রাহিম (৩), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ তাহির (৩৩), সৈয়দ হোসেনের ছেলে আনোয়ার কলিম (২৫), মোহাম্মদ তাহির মেয়ে সাইমা (৫) ও তার বোন রমিনা (২)।

গত শনিবার (২৮ মে) সন্ধ্যায় উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট, ব্লক- এফ১৪ থেকে তাদের আটক করা হয়।

১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেন। নাঈমুল হক বলেন, ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।

আরও বলেন, আটকদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে সিআইসি তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয় ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION