বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

সীতাকুণ্ডের আগুনে ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ৩৩

 

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৭ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। আহতদের মধ্যে এখনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে ৮৪ জন। সে সঙ্গে সিএমএইচ, বেসরকারি হাসপাতাল পার্ক ভিউ, ন্যাশনাল হাসপাতাল ও মেট্টোপলিটন হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আরও অনেক চিকিৎসাধীন আছেন। কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- মোমিনুল হক, মহিউদ্দিন, হাবিবুর রহমান, রবিউল আলম, আলাউদ্দিন, তোফায়েল আহমেদ ও ফায়ার সার্ভিস কর্মী মনিরুজ্জামান।
চমেক হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ৩৫ নম্বর ওয়াডে ৩৯ জন, ২৪ নম্বর ওয়াডে ২৩ জন, ১৩ নম্বর ওয়াডে ১ জন, ৩৫ নম্বর ওয়াডে ২ জন, ২৬ নম্বর ওয়াডে ৫ জন, ১৯ নম্বর ওয়াডে ১ জন এবং ২০ নম্বর ওয়াডে ১৩ জন চিকিৎসাধীন আছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, অধিকাংশরাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তাদের তথ্য আমাদের কাছে সংরক্ষণ নেই।
তিনি জানান, চমেক হাসপাতাল ছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতালেও অনেক আহত চিকিৎসাধীন আছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION