রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: উদ্ধারকাজে যোগ দিচ্ছে সেনাবাহিনী

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন গেলো ১২ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। সেখানে অগ্নিনির্বাপন ও উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছে সেনাবাহিনী।

রবিবার (৫ জুন) সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এ তথ্য জানান।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে সেনাবাহিনীর একটি দক্ষ টিম আসছে। এই টিমে দেড়শ থেকে দুইশ সেনা সদস্য থাকবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আর কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে এসে পৌঁছাবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION