বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গায়েবি দলের সঙ্গে সংলাপ করছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি গায়েবি দলের সঙ্গে সংলাপ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (৫ জুন) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাব’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নিজেদের সঙ্গে সংলাপ করছে। বিএনপির ২২ দলের মধ্যে অনেকেই পালিয়ে গেছে। তারা যাদের সঙ্গে সংলাপ করছে, তাদের মধ্যে অনেক দলেরই কোনও নিবন্ধন নেই।’ গায়েবি দল নিয়ে সংলাপ করছে বিএনপি বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাধ বিষয়ক সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তাদের কাজটাই ভিন্ন। এক্ষেত্রে নতুন সাংবাদিকদের প্রশিক্ষণ নেওয়া জরুরি।’ সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারও ব্যক্তিগত অধিকার যেন খর্ব না হয়, সেদিকে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।’

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের মানুষকে দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা দেওয়া সম্ভব হয়েছে। পৃথিবীর অনেক দেশ করোনা মোকাবিলায় সমন্বয় করে সিদ্ধান্ত নিতে পারেনি, যা আমরা পেরেছি। আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছি।’

তিনি বলেন, ‘করোনার সময়ে একদিনের জন্যও পদ্মা সেতুর কাজ বন্ধ হয়নি।’

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা নাশকতা না দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। ইতোমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্ধার তৎপরতায় কাজ করতে বলা হয়েছে।’

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য আমানুর রহমান রনি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION