বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে রক্তপাতবিহীন নির্বাচন উপহার দিতে কঠোর প্রশাসন

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, কোন ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব নির্বাচনে কাজে আসবে না। যারা কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করবে তাদের কঠোরহস্তে দমন করা হবে। আমরা কমিশনের আইন মেনে রক্তপাতহীন নির্বাচন উপহার দিতে চাই।

শনিবার (১১ জুন) সকালে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়া ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, এই দুই ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‍্যাবের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। যদি কেউ আইন হাতে তুলে নেয় তাহলে কঠোর হবে প্রশাসন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইয়াছিন।

এতে অন্যান্যদের মধ্যে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন, মহেশখালী-কুতুবদিয়ার এএসপি (সার্কেল) আবু তাহের ফারুকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল হাই, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালসহ র‍্যাব‚ পুলিশ‚ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন এ দুই ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৯৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বড় মহেশখালীতে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪৩০ জন। মোট কেন্দ্র ১৫টি। বুথের সংখ্যা ৯১টি। অপরদিকে কালারমারছড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ৩৬ হাজার ১১২জন। মোট কেন্দ্র ১৭টি। বুথের সংখ্যা ১০১টি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION