বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

কুতুবজোমে চোলাই মদ তৈরির সরঞ্জাম সহ মাদক ব্যবসায়ী আটক  

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালীর কুতুবজোমের নয়া পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে  চোলাই মদ তৈরির সরঞ্জাম সহ একজন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম নেজাম উদ্দিন।
সে কুতুবজোম নয়া পাড়ার আবদুল জলিলের পুত্র বলে জানা গেছে । গোপন তথ্যের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম) এর নির্দেশে থানার এএসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ১৭ জুন (শুক্রবার) সকালে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম)। তিনি আরো জানান মহেশখালীকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION