রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিল শেষে ঘোষিত হয়েছে এসব ওয়ার্ডের নতুন কমিটি।
বুধবার ( ২২ জুন ) বিকালে লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হওয়া সম্মেলন ও কাউন্সিল শেষ হয় সন্ধ্যায়।
বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয় লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন ও কাউন্সিল।
উদ্বোধন শেষে লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমেদ সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির টিম প্রধান আরিফ মোশারফ, উপ-প্রধান হাজী মো. তাহের, সদস্য সচিব নাজেম উদ্দিন লালা, সদস্য আজম সিকদার, এটিএম শাহ আলম, ডা. আবুল কালাম, সাবেক ইউপি সদস্য আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমিজ আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম উদ্দিন লিটন।
সম্মেলন শেষে অনুষ্টিত হয় কাউন্সিল অধিবেশন। এতে ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
এদের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. পারভেজ ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মো. কাইছার হামিদ, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি কাইছার আলম ও সাধারণ সম্পাদল মো. ইসমাইল কুতুবী এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোক্তার হোছাইন ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ; আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলো ঘোষণা দেওয়া হয়।
তবে লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার সম্পন্ন হলেও প্রতিনিধিদের মধ্যে মতবিরোধের কারণে নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। বুধবার অনুষ্টিত অন্য ওয়ার্ড কমিটির সাথে ওই ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION