শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

রেড জোন বাস্তবায়নে শহরে জেলা প্রশাসনের অভিযান: ইজি বাইক বন্ধে অর্থদণ্ড

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের ইজি বাইক গ্যারেজসমূহ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

রবিবার (১৪ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার অভিযানটি পরিচালনা করেন। এ সময় ১০টি মামলায় ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, রেড জোন সম্পর্কিত নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার পৌরসভার কানাইয়া বাজার, বিমানবন্দর সড়ক, নুনিয়ারছড়া এবং ফিশারিঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ২ নং ওয়ার্ডের ইজি বাইক গ্যারেজসমূহ বন্ধ করে দেয়া হয় এবং নির্দেশনা অমান্য করে বের হওয়া ইজিবাইকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসিল্যান্ড জানান, স্বাস্থ্যবিধি না মানায় অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে ১০টি মামলায় ৭০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। রেড জোন এলাকাতে চলাফেরায় সরকারি নির্দেশনা মেনে চলুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION