মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

সীতাকুণ্ডে আগুন: মিললো আরও এক দেহাবশেষ

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও একটি দেহাবশেষ (মাথার খুলি ও হাড়গোড়) উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে ডিপোর একটি শেডের ধ্বংসস্তূপ থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সকালে বিএম কনটেইনার ডিপোর টিনশেড পরিষ্কার করার সময় ধ্বংসস্তূপ থেকে একটি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। এটি সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার করা দেহাবশেষের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হবে।’

তিনি আরও জানান, বিএম কনটেইনার ডিপো থেকে এ পর্যন্ত মোট ৫১টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২৯টি লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর সেগুলো স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। এখনও ২২ লাশের পরিচয় শনাক্ত হয়নি। সেগুলোর ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করছেন স্বজনরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION