বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জনগণ সিন্ডিকেটের কাছে অসহায় : রিজভী

রুহুল কবির রিজভী. ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

ক্ষমতাসীন সরকারের দুঃশাসন আর সিন্ডিকেটের কারণে জনগণ অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, উদ্বোধনের পর পদ্মাসেতুর ওপর নেমে ছবি তোলা যাবে না। ছবি তোলায় কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। অথচ কদিন আগে প্রধানমন্ত্রী পদ্মাসেতুর মাঝখানে দাঁড়িয়ে নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সেলফি তুলেছেন। আসলে এক দেশে দুই আইন চলছে। দেশে নির্বাচিত সরকার থাকলে তারা আইন মানতো। তারা তো অনির্বাচিত। সেজন্য যখন যা চাহে তারা তাই করছে। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে অর্পণ সংঘের উদ্যোগে যুবদলের সাবেক নেতা মরহুম জিএস বাবুলের স্ত্রীর হাতে অর্থসহায়তা তুলে দেন রিজভী।

কুরবানির ঈদ উপলক্ষে জনদুর্ভোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, মাফিয়া আওয়ামী লীগের লোকেরা সিন্ডিকেট করে দিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছে।

আজকে সিন্ডিকেট এমনভাবে চেপে বসেছে মানুষ মুখ ফুটে কিছু বলতে পারছে না। কুরবানির হাটেও সিন্ডিকেট করছে আওয়ামী লীগের লোকজন। সরকারদলীয় লোকেরা ইচ্ছে মতো দাম বৃদ্ধি করে ক্রেতাদেরকে পশু কিনতে বাধ্য করছে।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, এখন এতো লোডশেডিং কেন? প্রধানমন্ত্রীর সব কথা দ্বিচারিতামূলক। তিনি নাকি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছেন। তাহলে লোডশেডিং কেন? আসলে তিনি চান নিরঙ্কুশ ক্ষমতা, কদিন আগেও বলেছেন। আপনি একচ্ছত্র ক্ষমতা চান। কিন্তু ক্ষমতা তো আসে জনগণের কাছ থেকে। সেটা তো আপনার নেই। আপনি নতুন নতুন প্রকল্প করেন টাকা পাচার করার জন্য।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে হৈ চৈ করে এতো লাফালাফি করলেন, কোথায় আপনার বিদ্যুৎ? আপনাকে দেশবাসী আর সহ্য করবে না। আপনি ক্ষমতায় আসার পর থেকেই প্রতিনিয়ত মিথ্যাচার করে চলেছেন। কোথায় ১০ টাকার চাল? কোথায় ঘরে ঘরে চাকরি? আজকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বেকার তথা কর্মহীন লোকের সংখ্যা বাংলাদেশে। আপনি ক্ষমতায় থাকা মানে মানুষ না খেয়ে থাকা। আপনি ক্ষমতায় থাকা মানে কর্মহীন থাকা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION