মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে নতুন করে ৭৪ জন করোনায় আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ।বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৪৩২টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় ২ জন, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ১ জন, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ২ জন ও রাউজানে ১ জন। তবে আরেকজন কোন উপজেলার সে তথ্য জানা যায়নি।

বুধবার (১২ জুলাই) চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ১৮৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION