বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আ.লীগের নেতাকর্মীদের উন্নতি হচ্ছে মেগা প্রকল্পের অর্থে : নোমান

আবদুল্লাহ আল নোমান

ভয়েস নিউজ ডেস্ক:

মেগা প্রকল্পের অর্থে আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, আজকে মেগা প্রকল্প থেকে যে অর্থ লুট হচ্ছে তার মাধ্যমে দুর্নীতি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ১৯টি মেগা প্রকল্পের হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে তারেক রহমান ঐক্য পরিষদ পরিষদ নামের একটি সংগঠন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এসব প্রকল্পের উন্নয়নে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না, তারা শুধুমাত্র হয়রানির শিকার হয়েছে, তাদের অর্থ লুট করা হচ্ছে। মেগা প্রকল্পের টাকার অংশীদার হয়েছে আওয়ামী লীগ, অংশীদার হয়েছে তাদের নেতাকর্মীরা, অংশীদার হয়েছে প্রধানমন্ত্রী।

আজকে দেশ এমন একটা পরিস্থিতিতে পড়েছে যেখানে মানুষ দুই বেলা খাওয়ার জন্য তার যে অর্থনৈতিক উন্নয়নের সংস্থান করা প্রয়োজন সেটাও করতে পারছে না বলে মন্তব্য করেন নোমান। তিনি বলেন, এই উন্নয়ন আসলে উন্নয়ন নয়। এটা অস্বাভাবিকভাবে মানুষ যেমন মোটা হয়ে যায় শরীরে চর্বি জমে, এক্সট্টা চর্বি। ঠিক একইভাবে বাংলাদেশের যে উন্নয়নের কথা সরকার বলছে, একটা শ্রেণি বা গোষ্ঠীর উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন সাধারণ মানুষের নয়, এই উন্নয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের উন্নয়ন হচ্ছে।

দেশের অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ সরকারের পতন ঘটানো উল্লেখ করে নোমান বলেন, সেজন্য বিএনপির নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সরকার পতনের আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন হবে একদফার, শেখ হাসিনা সরকারের পতন। এই আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকারের তত্ত্বাবধায়নে যে নির্বাচন হবে তার মধ্য দিয়ে দেশের জনগণ মুক্তি পাবে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের মহানগর নেতা এসএম জিলানী, ফখরুল ইসলাম রবিন প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION