মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে আরও ১৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৫০০ জনে। শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশ। তবে এদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৬৭ জন। শুক্রবার (২৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আগের দিন বৃহস্পতিবার ২৬ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ৯ দশমিক ৮৮।

শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৭ জনই নগরের। এই প্রথম চট্টগ্রামের কোনো উপজেলায় করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৪ জন, আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ১ জন, আরটিআরএলের ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালের ল্যাবে ১ জন, এপিক হেলথ কেয়ারে ল্যাবে ২, মেট্রোপলিটন হাসপাতালের ল্যাবে ১ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION