বুধবার, ১৭ Jun ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

২৪ ঘনটায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

করোনা,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৩৪৯ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৩৬৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৯২ জন, শনাক্ত ২০ লাখ ৫ হাজার ৬০৫ জন। সোমবার (১ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ১১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৬৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৫৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৯০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION