বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আওয়ামী সরকার পাকিস্তানিদের মতো হামলা করছে : মির্জা ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ‌‌বর্গীদের মতো ডাকাতি ও হামলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার চুরি-ডাকাতি করছে। বর্গীদের মতো ডাকাতি-হামলা করছে। পাকিস্তানিদের মতো হামলা করছে।’

শুক্রবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমতায় থাকতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।’

আওয়ামী লীগ আবারও ২০১৮ সালের মতো নির্বাচন করে ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা নির্বাচন কমিশনে গিয়ে ইভিএম চেয়েছে। এটি ছাড়া জিততে পারবে না তারা। জালিয়াতির যন্ত্র ইভিএমে ধানের শীষে ভোট দিলেও জমা হবে নৌকায়।’

পেশাজীবীদের দেশ ও মানুষের জন্য অতীতের মতো প্রতিটি আন্দোলন-সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের অবস্থা কেমন সেটি বাসের যাত্রীদের, রিকশা ড্রাইভারদের, শিক্ষকদের, কৃষকদের জিজ্ঞাসা করুন। তারা সংসার চালাতে পারছেন না। ছোট চাকরিজীবীরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বেশি কষ্টে আছেন মধ্যবিত্তরা।’

সরকার আন্তর্জাতিক চাপে ভদ্র হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে, সেটি দেখাতে চাইছে। তারা গণতন্ত্রে বিশ্বাসী বলে প্রতারণা করছে। এই প্রতারণা তাদের চরিত্রের মিশে আছে। সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সালাম, আমানউল্লাহ আমান, সাংবাদিক নেতা কামালউদ্দিন সবুজ, এম আবদুল্লাহ, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ড. মাহবুবউল্লাহ প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION