মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রাম বন্দরে নয়, রাশিয়ার তেল ঢাকায়

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘আসলে চট্টগ্রাম বন্দরে স্যাম্পল হিসেবে রাশিয়ান যে তেল আসার কথা বলা হচ্ছে, তা সত্য নয়। চট্টগ্রাম বন্দরে এ রকম কোনো স্যাম্পল পৌঁছায়নি। এটা ঢাকা বিমানবন্দরে এসেছে।’
চট্টগ্রাম বন্দরে রাশিয়ার অপরিশোধিত তেল আসার যে খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক। তবে তিনি জানিয়েছেন, রাশিয়া থেকে জ্বালানি তেলের নমুনা রাজধানী ঢাকায় পৌঁছেছে।

শুক্রবার সকালে তিনি এমনটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসলে চট্টগ্রাম বন্দরে স্যাম্পল হিসেবে রাশিয়ান যে তেল আসার কথা বলা হচ্ছে, তা সত্য নয়। চট্টগ্রাম বন্দরে এ রকম কোনো স্যাম্পল পৌঁছায়নি। এটা ঢাকা বিমানবন্দরে এসেছে।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ব্যবস্থাপক (গণসংযোগ) সিরাজম মুনিরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে বিপিসির পরিচালক (অপারেশনস ও পরিকল্পনা) খালিদ আহম্মেদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মূল্য বৃদ্ধির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। ইতোমধ্যে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যে বিশ্বের তেলসমৃদ্ধ বিভিন্ন দেশ থেকে কম মূল্যে তেল আমদানির চেষ্টা শুরু করে সরকার।

সংকটময় পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার চীন, ভারতসহ কয়েকটি দেশ তেল নিচ্ছে রাশিয়া থেকে। গত মে মাসে বাংলাদেশকেও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব দেয় দেশটি। তবে রুশ তেল দেশে ব্যবহার-উপযোগী নয় বলে প্রথম দফায় তা নাকচ করে দেয় বাংলাদেশ।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাশিয়ান তেলে সালফারের পরিমাণ বেশি থাকায় তা পরিশোধন করতে হয়। এতে খরচ বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। তবুও নমুনা হিসেবে নিয়ে আসা ৫০ লিটার তেল পরীক্ষা-নিরীক্ষা করে খরচের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION